ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

প্রতিবারই বাজেট ৯৫ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবারই বাজেট ৯৫ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে, কিন্তু বিএনপি বলেছে এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়, উচ্চাভিলাষী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উচ্চাভিলাষী গত নয়টি বাজেট বাস্তবায়ন করেছেন। বাস্তবায়নের হার সমালোচনার চেয়ে বহু শতাংশ বেশি।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয়তলায় স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ঐতিহাসিক ৭ জুন ও উন্নয়নের বাজেট শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আপনারা এত শিক্ষিত, এত রিসার্চ করেন কিন্তু বাজেটের ভুলত্রুটি না ধরে বিকল্প একটি প্রস্তাবও কখনো তো জাতির সামনে উপস্থাপন করতে পারলেন না। আপনাদের কাজ হচ্ছে প্রতিবার বাজেট ঘোষণার পরে বাজেট নিয়ে সমালোচনা করা, নানারকম প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা। এ কারণে দুষ্ট লোকজন আপনাদের (সিপিডি) সেন্টার ফর পলিসি ডায়ালগ না বলে সেন্টার ফর প্রোপাগান্ডা ডায়ালগ বলে।

ডা. বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় সরকার গঠনের প্রস্তাবনার সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যতয় ঘটবে না।

বদরুদ্দোজা চৌধুরীকে পরামর্শ দিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, আপনার বয়স হয়েছে। দয়া করে আপনি অবসরে যান এবং ডাক্তার দেখান। দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এবং বিএনপির সঙ্গে সুর মিলিয়ে পানি ঘোলা করার চেষ্টা করবেন না।

আয়োজক সংগঠনের সভাপতি কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবারই বাজেট ৯৫ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে: হাছান

আপডেট সময় ০৯:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮