ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ মাদকের ভয়াবহতা থেকে মুক্তি চায়। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না। দলমত-নির্বিশেষে প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচারের মাধ্যমে মাদকের শিকড় সমাজের থেকে সমূলে উৎপাটনের আহ্বান জানান তিনি। শনিবার এক বিবৃতিতে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

দলের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের মানুষ মাদকের শিকড় সমূলে উৎপাটন চায়। কিন্তু টেকনাফের সরকারিদলীয় সংসদ সদস্য বদিসহ মাদক ব্যবসার গডফাদারদের আড়াল করে, মন্ত্রীরা তাদের পক্ষে সাফাই সাক্ষী গেয়ে, অপরাধীদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে, মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ড. কামাল বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না। এছাড়া চুনোপুঁটিদের বিনা বিচারে হত্যা করে সমাজকে মাদকমুক্ত করা যাবে না বলে তিনি মত দেন।

তিনি বলেন, আইনবহির্ভূত বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়ে পৃথিবীর কোনো দেশেই মাদকবিরোধী অভিযান সফল হয়নি। তিনি বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানান। টেকনাফের কাউন্সিলর ইকরাম হত্যার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনা এবং বিচারের দাবি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না: ড. কামাল

আপডেট সময় ০৭:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮