ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে ধারণা: চিকিৎসক

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন বলে ধারণা করছেন তার চিকিৎসকেরা। শনিবার বিকালে খালেদাকে দেখতে কারাগারে যান তার ব্যক্তিগত চার চিকিৎসক। সেখান থেকে বের হয়ে একথা বলেন তার চিকিৎসকরা।

দেড় ঘণ্টারও বেশি সময় পর বেরিয়ে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘গত ৫ জুন তিনি (খালেদা) হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা বলতে পারছেন না। তার একটি মাইল্ড স্ট্রোক হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতে সুপারিশ করেছেন তার ব্যক্তিগত এই চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে চার পৃষ্ঠার একটি সুপারিশমালা কারা কর্তৃপক্ষকে দিয়েছেন বলেও জানান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

খালেদা জিয়াকে কেমন দেখেছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘উনার কথায় কিছুটা জড়তা আছে, তবে কমিউনিকেশন করতে পারছেন।’

চিকিৎসক প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক এফ এম সিদ্দিকীর সঙ্গে ছিলেন নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মদ মামুন।

বিকাল ৪টায় কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই চার চিকিৎসক প্রধান ফটক দিয়ে কারাগারে ঢোকেন। এর আগে ঢাকার সিভিল সার্জন কারাগারে ঢুকেন বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মাঝে একবার বঙ্গবন্ধু মেডিকেলে এনে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে উন্নত চিকিৎসা দেয়া দরকার। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া কারাবিধি অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন। প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথাও বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে ধারণা: চিকিৎসক

আপডেট সময় ০৬:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮