ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদাকে দেখতে কারাগারে চার চিকিৎসক

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার চারজন ব্যক্তিগত চিকিৎসক।

শনিবার চারটার দিকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে যান চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দৈনিক আকাশকে একথা নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া চিকিৎসকরা হলেন- মেডিসিনের এফএম সিদ্দীকী, নিউরো সার্জন ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস ও ডা. মামুন রহমান।

গতকাল শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন পরিবারের সদস্যরা। পরে তাদের বরাত দিয়ে রাতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়া গত ৫ জুন কারাগারে মাথা ঘুরে পড়ে যান।

রিজভী আরও জানান, খালেদা জিয়া গত তিন সপ্তাহ ধরে ভীষণ জ্বরে ভুগছেন, যা কোনোক্রমেই ঠিক হচ্ছে না। চিকিৎসা বিদ্যায় যেটিকে বলা হয় টিআইএ (ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক)। তার দুটো পা এখনও ফুলে আছে এবং তিনি তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছেন না।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মাঝে একবার বঙ্গবন্ধু মেডিকেলে এনে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে উন্নত চিকিৎসা দেয়া দরকার। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া কারাবিধি অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন। প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথাও বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদাকে দেখতে কারাগারে চার চিকিৎসক

আপডেট সময় ০৪:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮