ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

রায়পুরে পুকুরে গোসল করায় দিনমজুরের আঙুল কর্তন

দিনমজুর তহিরের দুটি আঙুল কর্তন

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় দিনমজুর পরিবারের নারীসহ ১০ জন গুরুতর হয়েছেন। এ সময় দিনমজুর তহিরের দুটি আঙুল কেটে ফেলে তারা। গুরুতর জখম পাঁচজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের এ ঘটনায় বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলেয়া বেগম বাদী হয়ে ইব্রাহিম ও আদম আলীসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আলেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত হাবিব উল্যার ছেলে ইব্রাহিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে দিনমজুর তহিরের। রোববার পুকুরে গোসল করায় ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন লোক লোহার রড, লাঠি ও ছেনি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আলেয়া বেগম, তহির, সুজন, হুমায়ুন কবিরসহ ১০ জনকে আহত করে।

এ সময় ইব্রাহিম ও তার লোকজন মরিচের গুঁড়ো মেশানো পানি চোখে ছিটিয়ে আহত দিনমজুর তহিরের দুটি আঙুল কেটে ফেলে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ইব্রাহিমের লোকজন পালিয়ে যায়।

অভিযুক্ত ইব্রাহিম ও আদমআলীসহ অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

রায়পুরে পুকুরে গোসল করায় দিনমজুরের আঙুল কর্তন

আপডেট সময় ০৯:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮