ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

ডিয়ার সালমান শাহ, ভালো আছি ভালো থেকো আকাশের…

অাকাশ বিনোদন ডেস্ক:

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের লাখো কোটি ভক্তের মধ্যে এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ একজন। আরিফিন শুভ বলেন, যারা সালমান শাহকে চিনতেন, সালমান শাহের সঙ্গে কাজ করেছিলেন, সেসব মানুষদের আমি অন্য চোখে দেখি। মনে পড়ে, আমি যখন এফডিসি’তে প্রথম কাজ করতে যাই, তিন নম্বর ফ্লোরের প্রতিটি দেয়াল আমি ছুঁয়ে দেখছিলাম।

অদ্ভুত এক ভাবনায় আন্দোলিত হচ্ছিলাম। বার বার মনে হচ্ছিল, এখানে সালমান শাহ শুটিং করেছেন। আমাকে দু-একজন পাগল ভাবতে পারেন, এটা ভেবে ফ্লোর ছেড়ে বাথরুমে যাই। শুনতে হাস্যকর এবং বিস্ময়কর লাগলেও এটি সত্যি, আমি বাথরুমের বেসিন, পানির কল ধরে ধরে দেখছিলাম। মনে মনে ভাবছিলাম, এখানে সালমান শাহের স্পর্শ পড়েছে। পরক্ষণেই ভেবেছি, বেসিনটি হয়তো নতুন।

এই বেসিনে সালমান শাহের হাত পড়েনি। বাথরুমের দেয়ালে স্পর্শ পড়তে পারে। এরপর আমি বাথরুমের টাইলস ধরে বসে ছিলাম দীর্ঘক্ষণ। এখনও সালমান শাহের গান কিংবা ভিডিও ফুটেজ দেখলে আমি তন্ময় হয়ে যাই। তিনি শুধু আমার আইডল নন, আমার আত্মার খুব কাছের একজন।

প্রিয় নায়কের প্রতি সম্মান জানাতেই সম্প্রতি আরিফিন শুভ প্রথমবারের মতো একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। ‘ও আমার বন্ধু গো’ শিরোনামের এই অনুষ্ঠানে থাকছে সালমান শাহকে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্যচিত্র, ছবি এবং সালমান শাহ ভক্তদের জন্য নতুন কিছু চমক।

অনুষ্ঠান সঞ্চালনার এক ফাঁকে আরিফিন শুভ’র গলা ধরে যায়। ঝরঝর করে কাঁদতে থাকেন তিনি। কান্না থামিয়ে একসময় গেয়ে ওঠেন, ডিয়ার সালমান শাহ, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো…। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘ও আমার বন্ধু গো’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ডিয়ার সালমান শাহ, ভালো আছি ভালো থেকো আকাশের…

আপডেট সময় ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭