ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুয়ায় হেরে স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিল স্বামী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ওড়িশ্যা রাজ্যে স্ত্রীকে বাজি রেখে বন্ধুর সঙ্গে জুয়া খেলতে নেমেছিলেন এক যুবক । অবশেষে জুয়ায় হেরে খেলার শর্ত হিসাবে স্ত্রীকে তুলে দেন জয়ী ব্যক্তি অর্থাৎ বন্ধুর হাতে।

পরে পরাজিতর সামনেই বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন জুয়ায় জিতা ওই যুবক। খবর বিবিসির। স্থানীয় থানা ধর্ষিতার অভিযোগ নিতে অস্বীকার করায় জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করায় গত সপ্তাহের এ ঘটনাটি সম্প্রতি জানাজানি হয়। এসপির কাছে অভিযোগ করার পরই ধর্ষিতার স্বামী এবং ধর্ষণে অভিযুক্ত – দুজনই পালিয়েছে।

পুলিশ বলছে, বালেশ্বর জেলার বাসিন্দা ওই নারী তাদের কাছে অভিযোগ জানিয়েছেন- তার স্বামী জুয়া খেলায় হেরে গিয়ে তাকে তুলে দিয়েছিল জুয়াতে জয়ী ব্যক্তির কাছে। গ্রামের বাইরে নিয়ে গিয়ে সেই ব্যক্তি ধর্ষণও করে ওই নারীকে।

ধর্ষিতা ওই গৃহবধূ গণমাধ্যমকে জানান, ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামী বাড়ি এসে তার সঙ্গে বাইরে যেতে বলে। এতো রাতে কোথায় যেতে হবে, বাচ্চারা ঘুমোচ্ছে – একথা বলার পরও স্বামী শোনেনি। কোনও জবাব না দিয়ে একরকম জোর করেই নিয়ে যায় গ্রামের বাইরে। সেখানে তার এক বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল।

নির্যাতিতা আরও বলেন, স্বামীর বন্ধু হিসাবে তিনি ভাই বলে সম্বোধন করেন ওই যুবককে। কিন্তু স্বামীর সামনেই ওই ব্যক্তি তার হাত ধরে টানছিল। অনেক কাকুতি-মিনতি করেও পার পাননি।

শেষে তার স্বামীই ওই ব্যক্তির হাতে জোর করে তুলে দেয়। তারপরে স্বামীর সামনেই তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তিনি তখনও জানতেন না যে তাকে বাজি ধরে জুয়া খেলতে বসেছিলেন স্বামী এবং তিনি পরাজিত হওয়ায় তাকে ধর্ষণ করা হলো।

পরের দিন ওই নির্যাতিতার মেয়ে পুরো ঘটনা তার নানাকে জানায়। তিনি ওই নারীর শ্বশুরবাড়িতে এসে সবার কাছে ঘটনার সত্যতা জানতে চান। কিন্তু কেউই স্বীকার করেন নি।

গ্রামের মাতব্বররাও জানত না বিষয়টি। শেষে মেয়ে আর নাতনিকে নিয়ে বাড়ি ফিরে যান নির্যাতিতার বাবা। তারপরে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নির্যাতিতা, সঙ্গে তার বাবাও ছিলেন। কিন্তু অভিযোগ না নিয়ে মিটমাট করে নিতে পরামর্শ দেওয়া হয় তাদের।

বালিয়াপুল থানার অফিসার ইনচার্জ শ্যামসাগর পান্ডা অবশ্য অভিযোগ না নেয়ার কথা অস্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

জুয়ায় হেরে স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিল স্বামী

আপডেট সময় ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮