ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমানকে প্রকাশ্যে পেটাতে পুরস্কার ঘোষণা

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের দাবাংখ্যাত সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে পেটাতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে হিন্দু পরিষদ নেতা। বিশ্ব হিন্দু পরিষদের সাবেক আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নতুন সংস্থা হিন্দু হাই এজ-এর আগ্রার ইউনিট চিফ গোবিন্দ পরাশর এ ঘোষণা দিয়েছেন।

হিন্দু ভাবাবেগে আঘাত দেয়ার অভিযোগে তিনি সালমানের ওপর প্রতিশোধ নিতেই এ ঘোষণা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪-এর খবরে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, সালমানের নিজস্ব প্রোডাকশন হাউসের লাভরাত্রি ছবিকে ঘিরে এই সমস্যা সৃষ্টি হয়েছে৷ হিন্দুদের উৎসব নবরাত্রিতে এই ছবির মুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবির নামকরণ লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে অর্থাৎ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করা হচ্ছে। গোবিন্দ পরাশর এবং তার সংস্থার সদস্যরা বৃহস্পতিবার সালমানের ছবি ও পোস্টারে আগুন দেয়। সেই সঙ্গে সালমান এবং তার লাভরাত্রি ছবির বিরুদ্ধে স্লোগান দেয়।

গোবিন্দ পরাশর বলেন, সালমানের এই ছবি একটি পবিত্র উৎসবকে বিকৃত করছে, যা লাখ লাখ হিন্দুর মনে আঘাত দিয়েছে৷ এর তীব্র নিন্দা করে ছবিটি নিষিদ্ধ করার পক্ষে বলেন তিনি৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমানকে প্রকাশ্যে পেটাতে পুরস্কার ঘোষণা

আপডেট সময় ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮