ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

রিয়ালে জিদানের সেরা ও খারাপ মুহূর্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তিনবার ইউরোপসেরা হওয়ার গৌরব অর্জন করল দলটি। এর প্রধান রূপকার কোচ জিনেদিন জিদান। স্প্যানিশ জায়ান্ট কর্তৃপক্ষ ও ভক্ত-সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসানো এ কোচ এত তাড়াতাড়ি বিদায় নেবেন, তা কেউ কি কস্মিনকালেও ভেবেছিলেন?

না ভাবলেও বাস্তবে তাই দেখা গেল। সবাইকে চমকে দিয়ে গতকাল বৃহস্পতিবার রিয়ালকে বাই বাই টা টা বলে দিলেন জিদান। এ নিয়ে বিদায়ী সংবাদ সম্মেলন করে রিয়াল। যেখানে তার কাছে ক্লাবটির কোচিং ক্যারিয়ারে সেরা ও বাজে মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে জিদান যা জানিয়েছেন, তাতে আশ্চর্য না হয়ে পারা যায় না!

অনুমিতভাবেই সাংবাদিকরা ধরে নিয়েছিলেন, মাদ্রিদে ফ্রান্স বিশ্বকাপজয়ী দলের কাণ্ডারির কোচিং ক্যারিয়ারে সেরা মুহুর্ত হবে চ্যাম্পিয়নস ট্রফি জয়। কিন্তু না, সবাইকে হতবাক করে দিয়ে জিদান বলেন, লা লিগা শিরোপা জেতার চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমার জন্য তা ধ্রুব সত্য। ২০১৬/১৭ মৌসুমে স্পেনসেরা লিগটির শিরোপা জয়কেই আমি সবচেয়ে এগিয়ে রাখব।

বাজে মুহূর্ত সম্পর্কে তিনি বলেন, সবচেয়ে খারাপ মুহূর্তটি চলতি বছরেই পার করেছি। কোপা ডেল রের ম্যাচে আমরা লেগানেসে বিপক্ষে হেরে গিয়েছিলাম। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে? আমি এ কাণ্ডে ভেঙে পড়েছিলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বলতে পারেন বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

এবারের মৌসুমে ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললেও স্পেনে ভালো সময় কাটেনি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা খোয়াতে হয়েছে তাদের। পাশাপাশি স্পেন দ্বিতীয়সেরা টুর্নামেন্টও হাতছাড়া হয়েছে। সেটিও গেছে কাতালানদের ঘরে।

ফুটবলবোদ্ধারা বলেন, জিদানের রিয়াল ছাড়ার অন্যতম কারণ- এ দুটি টাইটেল জিততে না পারা। এমনকি মর্যাদার ইউরোপিয়ান লিগ শিরোপা ঘরে তুলতে না পারলে বরখাস্তও হতে পারতেন এ ফরাসি ফুটবল কিংবদন্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

রিয়ালে জিদানের সেরা ও খারাপ মুহূর্ত

আপডেট সময় ১২:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮