ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দিল মা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাত মাসের কোলের শিশুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন এক মা। নদীতে টহল দেয়ার সময় নৌবাহিনীর সদস্যরা এ দৃশ্য দেখে দ্রুত শিশুসহ মাকে উদ্ধার করে। কিন্তু মা প্রাণে রক্ষা পেলেও বাঁচানো যায়নি শিশুটিকে।

রোববার সকাল ১০টার দিকে নৌবাহিনীর সদস্যরা তাদের হোভারক্রাফ্টে হাওড়ার দিক ঘেঁষে টহল দিচ্ছিল। হাওড়া ব্রিজের কাছেই তাদের নজরে পড়ে এই ঘটনা। নৌ সদস্যরা চিৎকার করে ঝাঁপ দিতে নিষেধ করলেও তাতে থামেনি ওই মা।

উদ্ধারকারীরাও দ্রুত ঝাঁপ দেন ওই মা ও তার সন্তানকে বাঁচানোর জন্য। দুই জনকেই উদ্ধার করে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের বাবুঘাটের জেটিতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দিল মা

আপডেট সময় ০৭:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮