ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

বিএনপি মাদক কারবারিদের উৎসাহিত করছে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি মাদক কারবারিদের উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশের মানুষের মধ্যে যখন স্বস্তি এনেছে ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদক কারবারিদের উৎসাহিত করা হচ্ছে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। ‘মাদকবিরোধী অভিযানের নামে সরকার নির্বিচারে মানুষ হত্যা করছে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন হানিফ।

গত ৩ মে ঢাকায় র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবিরোধী অভিযানের মতো মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে বাহিনীটিকে নির্দেশ দেন। এরপরই মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে র‌্যাব। পাশাপাশি পুলিশ ও ডিবি পুলিশও অভিযানে মাঠে নামে। সবমিলিয়ে গত ৪মে থেকে অভিযান শুরুর পর শনিবার পর্যন্ত অন্তত ৮৪ মাদক বিক্রেতা নিহত হলেন। এর মধ্যে গত সাত দিনে দেশের বিভিন্ন জেলায় কথিত বন্দুকযুদ্ধে ৬৭ ‘মাদক কারবারির’ মৃত্যু হয়।

কুষ্টিয়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে হানিফ বলেন,‘বিএনপি যে দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গলজনক কিছু চায় না এটা আরেকবার প্রমাণিত হলো। বিএনপির বক্তব্য মাদক কারবারিদের আশ্রয় দেয়ার কৌশল। এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক।’ এ সময় বিএনপিকে দেশের স্বার্থে মাদক নিয়ে ‘নোংরা’ রাজনীতি না করার পরামর্শ দেন হানিফ।

‘একফোঁটা পানিরও চুক্তি হয়নি’ মির্জা ফখরুলের এমর মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী পৃথিবীর যে দেশেই রাষ্ট্রসফরে গেছেন, ফিরে এসে তিনি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে সব জানিয়েছেন। এজন্য তার ফিরে আসা পর্যন্ত মির্জা ফখরুলকে অপেক্ষা করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বিএনপি মাদক কারবারিদের উৎসাহিত করছে: হানিফ

আপডেট সময় ০৩:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮