ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

মাদকের গডফাদাররা আ’লীগের লোক হওয়ায় অধরা: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদকের গডফাদাররা ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক হওয়ায় তারা অধরাই থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশে মাদক বিস্তারের জন্য দায়ী আওয়ামী লীগ। তাদের আমলেই সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদকের চালান ঢুকছে বাংলাদেশে। যারা মাদক আমদানি করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে ,তারা সবাই ক্ষমতাসীন দলের লোক। আর সে কারণেই তারা ধরাছোঁয়ার বাইরে।

টেকনাফের সরকার দলীয় এমপি বদিসহ আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের নাম গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় নেয়া হয়নি বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি আরও বলেন, এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূতভাবে প্রায় ৭৫ জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতেও পাঁচ জেলায় সাতজনকে ক্রসফায়ারে দেয়া হয়েছে।

‘গোটা দেশকে বধ্যভূমিতে পরিণত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মাদক নির্মূলের নামে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা সবার জন্য রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে,’ যোগ করেন রিজভী।

মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলাব বাহিনী বাণিজ্য করছে অভিযোগ করে রিজভী বলেন, নিরীহ লোকদের ধরে হত্যা ও হত্যার ভয় দেখিয়ে ঈদের আগে রমরমা বাণিজ্য চলছে।

তিনি বলেন, প্রত্যেক ঈদ মওসুমে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে এধরনের বাণিজ্য করার সুযোগ করে দেয়। এখন গ্রেফতার বাণিজ্যের পাশাপাশি হত্যা-বাণিজ্য চলছে।

পুলিশ তাদের ইচ্ছা মতো সাধারণ মানুষদের বিশেষ করে কোথাও কোথাও বিএনপিসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ধরে মোটা অঙ্কের অর্থ আদায় করছে। দাবিকৃত টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদেরকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মাদকের গডফাদাররা আ’লীগের লোক হওয়ায় অধরা: রিজভী

আপডেট সময় ১২:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮