ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উ.কোরিয়াকে অবশ্যই উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়াকে ‘অবশ্যই তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি জোরদার এবং টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথা বলার পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র এ দাবি জানায়। খবর এএফপি’র।

এদিকে হোয়াইট হাউস বলছে, গুয়ামে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর মার্কিন সামরিক বাহিনী এ দ্বীপের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। হোয়াইট হাউস আরো জানায়, ট্রাম্প গুয়ামের গভর্ণর ইদি কালভোকে টেলিফোন করে ‘আশ্বস্ত’ করেছেন যে মার্কিন সামরিক বাহিনী আমেরিকার বাকি অংশের পাশাপাশি গুয়ামের জনগণের নিরাপত্তাও নিশ্চিত করবে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে পৃথক আলাপে ট্রাম্প ও শি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া বিষয়ক প্রস্তাব পাশ হওয়ায় এর প্রশংসা করেন। তারা উভয়ে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

এতে আরো বলা হয়, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করতে এ দুই প্রেসিডেন্ট তাদের পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন যা উত্তর কোরিয় সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি এ ব্যাপারে একমত হয়েছেন যে উত্তর কোরিয়াকে অবশ্যই তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে।’

এতে আরো বলা হয়, ট্রাম্প এ বছরের শেষের দিকে চীনে শি’র সঙ্গে ‘খুবই ঐতিহাসিক’ বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উ.কোরিয়াকে অবশ্যই উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭