ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে গলায় ছুরি ধরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জ সদর উপজেলায় গলায় ছুরি ধরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ করেছে সুহেল মিয়া (২৬) নামে এক যুবক। এ ঘটনায় বুধবার সকালে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন ওই নারীর বাবা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ির বারান্দায় মোবাইল ফোনে কথা বলছিল ওই নারী। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে সুহেল মিয়া ওই নারীর মুখ চেপে ধরে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ওই নারী চিৎকার দিতে চাইলে তার গলায় ছুরি ধরে খুন করে পাশের খালে ফেলে দেয়ার হুমকি দেয় সুহেল। পরে ওই নারী বাড়িতে ফিরে তার আত্মীয়স্বজনকে ঘটনাটি জানায়।

সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বিকালে দৈনিক আকাশকে বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা বাদী মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে গলায় ছুরি ধরে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ

আপডেট সময় ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮