ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

শাহজালালে আগুন এয়ার ইন্ডিয়া অফিস থেকে: বেবিচক

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার যে আগুন লেগেছিল তার সূত্রপাত ভারতের বিমান প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর কার্যালয় থেকে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার বেবিচকের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার কন্ট্রোল মনিটরের আগুনের সূত্রপাত এয়ার ইন্ডিয়া অফিস থেকে। আগুনে এয়ার ইন্ডিয়া ও পাশের কাতার এয়ারওয়েজের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময়ে বিমান উড্ডয়ন ও অবতরনে কোনো বিঘ্ন ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে বলছে বেবিচক।

হজ মৌসুমের মধ্যে শুক্রবার জুমার নামাজের পরপর বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় তিন ঘণ্টা বহির্গমন কার্যক্রম বন্ধ থাকার পর অন্তত দেড় ডজন আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়।

শুক্রবার বিকালে নিয়ন্ত্রণে আসার পর পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে গঠিত কমিটিতে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

শাহজালালে আগুন এয়ার ইন্ডিয়া অফিস থেকে: বেবিচক

আপডেট সময় ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭