ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার বিকাল চারটা ৪০মিনিটে উত্তরার রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. নূর হোসেনের অধীনে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান।

জানা গেছে, যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় পরিবারের কেউ ছিলেন না। কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। তিনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে আইসিউতে ভর্তি করা হয়। রিজেন্ট হাসপাতালের তথ্য বিভাগের কর্মকর্তা আরিফ আহম্মেদ দৈনিক আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজিন আহমেদের জন্ম ১৯৭৫ সালের ৩০ জুলাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে।

দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম কুড়িয়েছেন তিনি।

এছাড়াও ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাজিন আহমেদের লেখার হাতও ছিলো অসাধারণ। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন।

গত বছর ববি হাজ্জাজের নতুন রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে’ (এনডিএম) যোগ দিয়েছিলেন তাজিন আহমেদ। পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

আপডেট সময় ০৫:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮