ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার হিড়িক চলছে: বিএনপি

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্দুকযুদ্ধের নামে দেশে মানুষ হত্যার হিড়িক চলছে বলে মন্তব্য করেছে বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে বলেও মন্তব্য করেছে দলটি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সারা দেশে বন্দুকযুদ্ধের নামে মারণযজ্ঞ চলছে। গত তিন দিনে চার জেলায় বিচারবহির্ভূত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সাতজন। চলতি মাসে যেন পোকামাকড়ের মতো মানুষ হত্যার হিড়িক চলছে।

রিজভী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানালেও তাতে সরকারের টনক নড়ছে না।

‘গত কয়েক দিন আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়ে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে,’ বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, সরকারের বিচারবহির্ভূত হত্যার মূল উদ্দেশ্য- দেশকে স্থায়ী দুঃশাসনের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা। আর সে জন্য জনগণকে আতঙ্কিত করে রাখা, যাতে আগামীতে একতরফা নির্বাচনের নীল নকশার বিরুদ্ধে মুখ খুলতে সাহসী না হয়।

অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধ ও বর্তমান সরকারের আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যার তদন্ত দাবি করেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার হিড়িক চলছে: বিএনপি

আপডেট সময় ০২:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮