ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

সাইয়েদ খুরশিদ শাহ-দা ন্যাশন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান সরকার ও দেশটির বিরোধী দল মঙ্গলবার তাদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে যাচ্ছে। এর পর এ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেশটির অন্তর্বর্তীকালীন সরকার পরিচালন করবেন।

দেশটির জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা সাইয়েদ খুরশিদ শাহ বলেন, মঙ্গলবারের মধ্যেই আমরা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করে ওই দিনই তার নাম ঘোষণা করব।

শুক্রবার পার্লামেন্ট ভবনে পাক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন তারা অন্তত ১৫ মিনিট আলোচনা করেন। পরবর্তী সময় মঙ্গলবার ফের বৈঠকে বসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩১ মে দেশটির বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। এর পর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা চলে যাবে। আগামী জুলাই কিংবা আগস্টের মধ্যে তাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুরশিদ শাহ বলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আমি যার নামই ঘোষণা করি না কেন, তাতে প্রধানমন্ত্রী আপত্তি করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার দুই নেতার বৈঠকের আগেও তারা তিনবার বসেছিলেন। কিন্তু উপযুক্ত প্রার্থীর ব্যাপারে তারা একমত হতে পারেননি।

পাকিস্তানের নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে ২০১৮ সালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মঙ্গলবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

আপডেট সময় ১১:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮