ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ইন্টারনেটে ধীরগতি থাকবে ৩দিন

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর মেরামত কাজ শুরু হওয়ায় ইন্টারনেটে কিছুটা ধীরগতি এসেছে। মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এসময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে বলে জানিয়েছেন দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

এদিকে রোববার দুপুর থেকে ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

আইটিসি-এর লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেও জানিয়েছেন ইমদাদুল হক।

তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যায় শিগরিরই মেরামত কাজ শেষ হলে ইন্টারনেটে কিছুটা গতি ফিরে আসবে।

ভুক্তভোগীদের ব্যাপারে ইমদাদুল হক বলেছেন, পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন, তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় খুব একটা পড়বেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও ইন্টারনেটে ধীরগতি থাকবে ৩দিন

আপডেট সময় ০৬:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮