ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শেরপুর থেকে মতিয়াকে প্রত্যাহার এমপি চানকে বহিষ্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে জেলা থেকে প্রত্যাহার এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি ফজলুল হক চানকে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি। এ ছাড়া বাতিল করা হয়েছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম।

আজ শনিবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বিকালে শহরের চকবাজারের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

সভায় সর্বসম্মতিতে বেগম মতিয়া চৌধুরীকে জেলা থেকে প্রত্যাহার এবং ফজলুল হক চানকে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

ওই সভায় আরও যাদের জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয় তারা হলেন সহ-সভাপতি শামছুন্নাহার কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।

একই সঙ্গে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহকে অব্যাহতি দিয়ে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ বোরহানউদ্দীনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতাদের সাক্ষাতের সময় চেয়ে আবেদনের সিদ্ধান্ত হয় সভায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

শেরপুর থেকে মতিয়াকে প্রত্যাহার এমপি চানকে বহিষ্কার

আপডেট সময় ০৯:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮