ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা-বাবার সঙ্গে দেখা করতে চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্ত্রী নিজের মা-বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু স্বামী রাজি ছিল না। এ নিয়েই শুরু হয় ঝগড়া। সেই ঝগড়া গিয়ে গড়াল খুনোখুনিতে। বুধবার রাতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন করেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় খেরখেরা গ্রামে। অভিযুক্তের নাম চেন সিং।

পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী গুড্ডি কানওয়ার রাজপুত নিজের মা-বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তা নিয়েই বুধবার দুপুরে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। রাতে সেই ঝামেলা মিটেও যায়।

কিন্তু রাতে খাওয়ার পর দুই মেয়েকে নিয়ে ঘুমানোর পরই স্ত্রীর ওপর হামলা চালায় ওই ব্যক্তি। এরপরই কুপিয়ে খুন করে সেখান থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে চেন সিংয়ের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের হাতে ওই গৃহবধূর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মা-বাবার সঙ্গে দেখা করতে চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮