ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে না আসার পাঁয়তারায় বিএনপি: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

নানা অভিযোগ তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার পাঁয়তারা করছে বিএনপি-এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত নির্বাচন বর্জন করা দলটি আগামী নির্বাচনেও না এলে অস্তিত্ব সংকটে পড়বে বলেও মনে করেন প্রবীণ এই নেতা।

শুক্রবার সন্ধ্যায় ভোলা পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ‘বিএনপি বিভিন্ন অভিযোগ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার পাঁয়তারা করছে। তারা নির্বাচন না করলে তাদেরই ক্ষতি হবে। নির্বাচনের বিকল্প কিছু নেই। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহন করুক।’

মন্ত্রী বলেন, ‘কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা তাদের ব্যাপার। যারা নির্বাচনে অংশগ্রহণ না করবে তারা ভুল করবে। আগামী নির্বাচনে না এলে বিএনপি নিজেরাই অস্তিত্ব সংকটে পড়বে।’

বাণিজ্যমন্ত্রী ১৯৭০ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘মওলানা ভাসানী সাহেব ১৯৭০ সালে বড় নেতা ছিলেন। শুধু নির্বাচনে অংশগ্রহণ না করায় আজ তার দলের কোনো অস্তিত্ব নেই।’

বর্তমানের সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় আজ আমরা স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশের গর্বিত সদস্য হয়েছি। আমরা আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছি। এককথায় এ সরকারের আমলে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আজ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব উন্নয়নের রোল মডেল।’

তোফায়েল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বাধীন হবে এবং বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত একটি সোনার বাংলা। সেই পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে আন্তর্জাতিক বিশ্বে মর্যদার আসনে আসীন করেছেন।’

পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

ভোটে না আসার পাঁয়তারায় বিএনপি: তোফায়েল

আপডেট সময় ১১:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮