ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

গাইবান্ধায় ধর্ষণের ভিডিও ধারণ, যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা শহরে তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার শহরের কলেজ রোডের জেলা পরিষদ সংলগ্ন একটি ঘর থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক ওবায়দুল মুন্না সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণসিংহা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এ ঘটনায় মুন্নাকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করেছেন নির্যাতিতা।

স্থানীয় লোকজন ও র‌্যাব জানায়, দেড় বছর আগে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের ওই ছাত্রীর সঙ্গে প্রেম ও বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তোলে ওবায়দুল।

কিছুদিন আগে সে বিয়ে করে ফেললে প্রেমিকা তরুণী তাকে এড়িয়ে চলতে শুরু করে। তখন ওবায়দুল আবারও নানা প্রলোভনে ও ধারণকৃত ভিডিও দেখিয়ে প্রেমিকাকে তার কাছে আসতে বাধ্য করে।

আশপাশের লোকজন জানান, সোমবার সকালে ওবায়দুল তরুণীকে নিয়ে ওই ঘরে ঢুকে শাটার নামিয়ে দেয়। এ সময় বিষয়টি আঁচ করে ঘরে তালা লাগিয়ে পার্শ্ববর্তী র‌্যাব ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে র‌্যাব সদস্যরা এসে ওবায়দুল ও মেয়েটিকে হাতেনাতে ধরে ফেলে।

র‌্যাব কর্তৃপক্ষ জানায়, ওবায়দুলের মোবাইল ফোন ও ক্যামেরায় ধর্ষণের ফুটেজ পাওয়া গেছে। তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

গাইবান্ধায় ধর্ষণের ভিডিও ধারণ, যুবক আটক

আপডেট সময় ১০:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮