ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের ওপর দায় চাপাতে চাইছে।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ‘খুলনা নির্বাচনে জয়ী হতে সরকারের সাদা পোশাকধারী বিশেষ বাহিনীকে এলাকায় সমাগম ঘটানো হয়েছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জনগণ কেন তাদের ভোট দেবে, আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আবদুল খালেককে জনগণ তাকে ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদের আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি প্রকাশ্যে আনা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কি আছে। নির্বাচন এলেই বিএনপির ভারত ভারত চুলকানি উঠে কেন।

তিনি বলেন, ভারতবিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভূতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে: হানিফ

আপডেট সময় ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮