ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

কান চলচ্চিত্র উৎসবে আবেদনময়ী ঐশ্বরিয়া

লালগালিচায় ঐশ্বরিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

প্রথম কানে উৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন ২০০২ সালে। তারপর আর থেমে থাকেনি পথচলা। তিনি হয়েছেন কানের নিয়মিত অতিথি। ১৬ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে হাজির হচ্ছেন তিনি। বলছিলাম বলিউডের জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা।

মাতৃত্বের কারণে চলচ্চিত্র থেকে কিছুদিন বিরতি নিলেও ফরাসি এই চলচ্চিত্র উৎসব থেকে বিরতি নেননি বলিউডের এই অভিনেত্রী। তাই প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে এবারও কানের লালগালিচায় পা পড়েছে তার। প্রথম দিনের পোশাকেই তিনি গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছেন।

ফরাসি ছবি ‘গার্লস অব দ্য সান’-এর প্রদর্শনীতে এই নায়িকা ফিলিপাইনের ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর নকশা করা একটি গাউন গায়ে চাপিয়ে হাজির হন। ‘প্রজাপতি’ স্টাইলের গাউনটি মারমেইড বা মৎস্যকন্যা ছাঁটের।

ফিলিপাইনের হলেও মাইকেল সিনকো দুবাইভিত্তিক ডিজাইনার। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার নকশা করা পোশাক পরে কানের লালগালিচা মাতালেন ঐশ্বরিয়া।

গতবার এ চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে এই নায়িকা উপস্থিত হয়েছিলেন রূপকথার রাজকন্যা ‘সিনড্রেলা’ রূপে। আর এবার এসেছেন ‘প্রজাপতি’র বেশে।

‘হারপার্স বাজার’ সাময়িকীকে দেয়া একটি সাক্ষাৎকারে ডিজাইনার মাইকেল বলেন, ‘এই গাউনের মাধ্যমে আমি একটি গুটিপোকার প্রজাপতি হয়ে ওঠার সুপ্ত অহংকারকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

মাইকেল সিনকো বিখ্যাত ব্র্যান্ড সরাভোস্কির এক প্রদর্শনীর জন্য গাউনটি তৈরি করেন। কিন্তু ঐশ্বরিয়া রাই বচ্চন তার আগেই এটিকে নিজের করে নেন। পরে ডিজাইনার পোশাকের প্রতিটি খুঁটিনাটি ঐশ্বরিয়ার সঙ্গে আলাপ করেই তৈরি করেছেন। আলট্রা ভায়োলেট, মিডনাইট ব্লু রঙের সম্মিলনে তৈরি এই গাউনে লাল সুতা দিয়ে নকশা করা হয়েছে। স্লিভলেস এই গাউনের লেজ ২০ ফুট লম্বা। আর পুরো গাউন তৈরি করতে সময় লেগেছে ১২৫ দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

কান চলচ্চিত্র উৎসবে আবেদনময়ী ঐশ্বরিয়া

আপডেট সময় ০৮:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮