ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে ব্যবসায় অভিনেত্রী স্পর্শিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয় ছেড়ে এখন ব্যবসায় মন দিয়েছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। স্পর্শিয়ার মা সুজান হক জানান, স্পর্শিয়ার এখন ব্যবসা নিয়ে ব্যস্ত, অভিনয় করতে ভালো লাগে না। নাটকের কাজ তো সে ছেড়েই দিয়েছে। স্পর্শিয়া নিজেই ব্যবসা শুরু করেছে। নিজে ডিরেকশন দিচ্ছে, সে সঙ্গে নতুন একটা প্রোডাকশন হাউসও দিয়েছে।

গতবছর স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর। সাবেক স্বামী রাফসান বলেন, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। এ সময় আমার এবং স্পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

রাফসান আরো বলেন, এখনো স্পর্শিয়ার সঙ্গে আমার যোগাযোগ আছে। কিছুদিন আগেও সে আমার বাসায় এসে আমার আব্বাকে দেখে গেছে। ডিভোর্সের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি।

ডিভোর্স হলো কেন এ প্রশ্নের জবাবে রাফসান বলেন, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছিল। সত্যি কথা বলতে চারপাশের কিছু মানুষের কারণে আসলে বিষয়টি জটিল হয়ে গেছে। যার কারণে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।

বিয়ের দু’বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় তাদের। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

অভিনয় ছেড়ে ব্যবসায় অভিনেত্রী স্পর্শিয়া

আপডেট সময় ১০:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮