ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাকে হত্যার চেষ্টা চলছে: মমতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কয়েকটি রাজনৈতিক দল তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি ঠিক করেছে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘জি টোয়েন্টি ঘটনা’ কে দেয়া এক সাক্ষাৎকারে মমতা এমন দাবি করেন।

তিনি বলেন, আমার কাছে তথ্য আছে, কয়েকটি রাজনৈতিক দল…. আমি তাদের নাম বলবো না, তারা আমাকে হত্যার চেষ্টা করছে। তারা আমাকে হত্যার জন্য অর্থের বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করেছে। কিন্তু আমি ভয় পাইনি।

পুলিশ তাকে অধিক নিরাপদ সরকারি বাংলোতে বসবাস শুরু করার পরামর্শ দিয়েছে ইঙ্গিত দিয়ে মমতা আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের একতলা ভবনে বসবাস করেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সরকারি বাংলোতে না উঠায় পুলিশকে তার নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পোহাতে হয়।

এরই মধ্যে একটি ‘পলিটিক্যাল উইল’ প্রস্তুত করেছেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, তার অবর্তমানে তার দলের টিকে থাকা নিশ্চিত করার কাজ তিনি করে রেখেছেন।

তিনি বলেন, আমার অবর্তমানে কে দল চালাবে, কে সরকার চালাবে তার সবই আমি লিখে রেখেছি। আমার জরুরি পরিকল্পনা প্রস্তুত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমাকে হত্যার চেষ্টা চলছে: মমতা

আপডেট সময় ০১:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮