ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার বিএনপির বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মহানগরের থানায় থানায় এবং উপজেলা সদরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

খুলনা সিটি নির্বাচন নিয়ে রিজভী বলেন, নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। নির্বাচনকে ঘিরে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও সরকারের অনাচারে এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে নির্বাচনী এলাকায়।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ‘সাদা পোশাকধারী পুলিশ প্রিজাইডিং অফিসারদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন। তাদের বাসা-বাড়িতে গিয়েও খোঁজ খবর নিচ্ছে। এ নিয়ে প্রিজাইডিং অফিসারদের মনে সংশয় ও ভীতি বিরাজ করছে,’ যোগ করেন রিজভী।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে হাতে বিপুল পরিমাণ বৈধ ও অবৈধ অস্ত্র রয়েছে। এখনও বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি।

খুলনায় পুলিশ জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে অভিযোগ করে কেএমপি কমিশনারকে প্রত্যাহারের দাবি জানান রিজভী। একই সঙ্গে নির্বাচনী এলাকায় ভোটারদের ভীতিমুক্ত পরিবেশ তৈরির জন্য নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০১:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮