ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

রমযানের শুরুতেই ফেসবুকে লাইভে গণআন্দোলন: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের অপকর্ম তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ করতে চান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যদি মারা না যাই, যদি বেঁচে থাকি তাহলে এই রমযান শুরুতেই একটা ফেসবুক লাইভ করবো। লাইভের মাধ্যমে জনগণ কে ঐক্যবদ্ধ করবো। অপেক্ষায় থাকুন, ফেসবুক লাইভের মাধ্যমেই আন্দোলনের ডাক দেবো। এই সরকারের অপকর্ম ফেসবুকে লাইভে বলবো।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মাহমুদুর রহমান মান্নার লেখা বাংলাদেশ ছাত্ররাজনীতি, অতীত বর্তমান ও ভবিষ্যৎ বইয়ের চতুর্থ সংস্করণ নিয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না আরো বলেন, আওয়ামীলীগ সরকারের লোকেরা ব্যাংক লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেলেও কোন সাধারণ ডায়েরি পর্যন্ত হয় না। অথচ মাত্র ২ কোটি টাকার একটি মামলায় ৭৩ বছরের একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে আটকে রাখা হয়েছে।

আলোচনা সভায় খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ছাত্রলীগ উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর করেছিলো। অথচ সরকার কোটা সংস্কার আন্দোলন বন্ধ করতে সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে প্রয়োজনে আমরা ৯০’দশকে যেভাবে ছাত্রদের নিয়ে গণআন্দোলন করেছিলাম সেভাবে ছাত্রদের নিয়ে আবারো আন্দোলনে যাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

রমযানের শুরুতেই ফেসবুকে লাইভে গণআন্দোলন: মান্না

আপডেট সময় ০৭:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮