ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাটট্রিক করতে চায়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনী মাঠে একা খেলতে কোনো মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাটট্রিক করতে চায় বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে কোনো ভুল করে না মন্তব্য তিনি বলেন, আন্দোলনের নামে যারা জ্বালাও-পোড়াও আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে এ দেশের জনগণ তাদের ভোট দেবে না।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়েজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম।

এ সময় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষিবিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, কাজিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে পার্শ্ববর্তী বাগবাটি, রতনকান্দি ও বহুলী ইউনিয়ন থেকে দলের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত হলে সম্মেলনস্থল বিশাল জনসভায় রূপ নেয়।

সম্মেলন উদ্বোধন করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিণ। জনসভায় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাস্থ্যন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছে।

অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে। দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন এবং ভালোবাসা দিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনে স্বাধীনতার সপক্ষের মুক্তিযুদ্ধের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে নাকি পাকিস্তানের প্রেতাত্মারা দেশ শাসন করবে তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রী বলেন, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসাসহ অবকাঠামোগত সব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাটট্রিক করতে চায়: নাসিম

আপডেট সময় ১০:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮