ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এই সম্মেলন উদ্বোধন করবেন এবং প্রধান অতিথির ভাষণ দেবেন।

শুক্রবার বিকাল চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। দুই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এই সম্মেলনে ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাই করা হবে।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বর্ণের ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জ্বা করা হয়েছে।

প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শোক প্রস্তাব, সাংগঠনিক প্রতিবেদন, শেখ হাসিনার বক্তৃতার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনের অবিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি গ্রহণ করা হবে। রেওয়াজ অনুযায়ী এই অধিবেশনে ভোটপর্ব থাকে। দেশের বিভিন্ন ইউনিটের নির্দিষ্ট ভোটাররা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দেন।

এ বছর কেন্দ্রীয় শীর্ষ নেতা নির্বাচনে ভোট পর্ব না থাকলে প্রথম অধিবেশন শেষে সম্মেলনে দ্বিতীয় দিন কেবল আনুষ্ঠানিকতা থাকবে। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় সংগঠনটির নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮