ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

মাহাথির মোহাম্মদকে এরশাদের অভিনন্দন

অাকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি এক অভিনন্দন বার্তায় ব্যক্তিগত বন্ধুত্ব ও বাংলাদেশের প্রতি মাহাথিরের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। মাহাথির মোহাম্মদের সুস্থতা এবং দীর্ঘজীবনও কামনা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করেন, ২০০৩ সালে ড. মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেয়ার পর মালয়েশিয়ার অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে তা স্বল্প সময়ের ব্যবধানেই কাটিয়ে উঠতে পারবে দেশটির নতুন নেতৃত্ব। আর এই বৈপ্লবিক বিজয়ে অবদান রাখার জন্য মালয়েশিয়ার জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করেন মাহথিরের নেতৃত্ব মালয়েশিয়ায় আবারো বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ব্যবস্যাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে মালয়েশিয়ার নতুন সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

মাহাথির মোহাম্মদকে এরশাদের অভিনন্দন

আপডেট সময় ০৭:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮