ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ সোনমের বিয়ে

সোনম ও আনন্দের মেহেদি অনুষ্ঠানের ছবি

আকাশ বিনোদন ডেস্ক:

আজই সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুর। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজা। দিল্লির ধনাঢ্য ব্যবসায়ী তিনি। সোনমের বিয়ে উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই কাপুর পরিবারে হইচই রব। রবিবার থেকেই রঙবেরঙের বাতিতে ছেয়ে আছে অনীল কাপুরের পুরো বাড়ি। সোমবার এই বাড়িতেই হয় মেহেদি অনুষ্ঠান।

মুম্বাইয়ের একটি নামকরা করভেনশন সেন্টারে হচ্ছে লাভবার্ড জুটি সোনম ‍ও আনন্দের বিয়ের অনুষ্ঠান। সেখানে নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে ১৫০ জনের মতো অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।

যদিও এর আগে সিদ্ধান্ত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভাতে বিয়ের অনুষ্ঠান সারবেন সোনম। কিন্তু এতগুলো মানুষের বিদেশে আসা-যাওয়া, থাকা-খাওয়া সবকিছু বিবেচনায় সিদ্ধান্ত পাল্টে দেশের মাটিতেই বিয়ের অনুষ্ঠান হবে বলে ঠিক করে কাপুর পরিবার।

এ ব্যাপারে কয়েকদিন আগে সোনম জানিয়েছিলেন, ‘বিয়ের জন্য বিদেশে গিয়ে অযথা টাকা খরচ না করে, ওই টাকা আমি অন্য কোথাও দান করে দেব। লোক দেখানো খরচ এবং রাজকীয়তার থেকে আমার কাছে বিয়ের অনুষ্ঠান ও আচার বেশি গুরুত্বপূর্ণ। লোক দেখানো কোনো কাজ আমার একেবারেই পছন্দ নয়।’

সোনমের স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার দিল্লিতে ৩১৭০ বর্গফুটের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। বিয়ের পরে স্বামীকে নিয়ে এই বাংলোতেই তিনি উঠবেন বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর।

এছাড়া লন্ডনেও বাড়ি রয়েছে আনন্দের। দিল্লির বাংলোতে কিছুদিন থাকার পর লন্ডনের বাড়িতেই নাকি পাকাপাকি ভাবে সংসার পাতার ছক কষে রেখেছেন অনীল-কন্যা সোনম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ সোনমের বিয়ে

আপডেট সময় ০৯:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮