ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস

আকাশ আইসিটি ডেস্ক:

এশিয়ার তথ্য-প্রযুক্তির মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইক। বিভিন্ন দেশের নামি-দামি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদেও সর্বাধুনিক সেবাসমূহ তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এ তথ্য-প্রযুক্তি মেলায়। পাশাপাশি, বিনিয়োগকারী-তথ্য-প্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা।

টোকিওতে ৯ থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য জাপান আইটি উইকে প্রতিবারের মত এবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বেসিস। বেসিস থেকে এবার ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহত্তম বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। পাশাপাশি, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদের নেতৃত্বে অংশ নিচ্ছে মোট ৩৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

এ প্রসঙ্গে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, জাপান আইটি উইক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যে নিজেদের দক্ষতা প্রদর্শনের অন্যতম বড় মাধ্যম। বিগত কয়েক বছর ধরে বেসিস, সদস্যদের জাপান আইটি উইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এতে করে জাপানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাত স¤পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে । ফলশ্রুতিতে অনেক জাপানি বিনিয়োগকারি বাংলাদেশি প্রতিষ্ঠানে ইতোমধ্যে বিনিয়োগ শুরু করেছেন।

এবারে, জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান- ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, বিডিটাস্ক, প্রাইডসিস আইটি লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ইক্সোরা সলুশন লি., শিওর সফট টেকনোলজি লিমিটেড, ই-জেনারেশন লি., লিডসফট বাংলাদেশ লিমিটেড, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লি., সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া৩৬৫ লিমিটেড, ডেসটিনি ইনকরপোরেশন, ইনফোক্রেট সল্যুশনস লি. এবং বিজেআইটি লিমিটেড।

এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান- একেআর টেকনোলজি, আর্কলাইট সিস্টেমস লি., ডেটাফোর্ট লিমিটেড, মিডিয়াসফট ডেটা সিস্টেমস লি., এথিকস এডভান্স টেকনোলজি লি., র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লি.।

বেসিস থেকে ৩৫ সদস্যের প্রতিনিধিদলের পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিএস এবং তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস

আপডেট সময় ০৬:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮