ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমে বসানো হয়েছে মার্কিন দূতাবাসে যাওয়ার পথনির্দেশক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের রাজধানী পবিত্র জেরুজালেম শহরের রাস্তায় ইসরাইলে নিযুক্ত মার্কিন দূতাবাসে যাওয়ার অন্তত পথনির্দেশক বসানো হয়েছে। আগামী সপ্তাহে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের কর্মসূচিকে সামনে রেখে সোমবার এ পথ নির্দেশনাসংবলিত ফলকগুলো স্থাপন করা হয়।

গত বছরের ৬ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

এর পর ইসরাইলের বর্তমান রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। সোমবার সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক দেখতে পান, দক্ষিণ জেরুজালেমে মার্কিন কনস্যুলেট ভবনের কাছে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় পথনির্দেশক ফলক স্থাপন করছে। এ ভবনটিতেই আগামী ১৪ মে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে আনা হবে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান ও সেখানে দূতাবাস সরিয়ে আনার বিরোধিতা করে আসছেন ফিলিস্তিনের নেতৃবৃন্দ। তারা ডোনাল্ড ট্রাম্পের এ উদ্যোগকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন।

ফিলিস্তিনিরা চান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা। ১৯৬৭ সালে জর্দানের কাছ থেকে এ শহরটি দখল করে নিয়েছিল ইসরাইল। এখানে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা অবস্থিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমে বসানো হয়েছে মার্কিন দূতাবাসে যাওয়ার পথনির্দেশক

আপডেট সময় ০৩:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮