ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের আগেই সোনমের গোপন তথ্য ফাঁস

আকাশ বিনোদন ডেস্ক:

আগামীকাল মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। তবে তার আগেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সোনম কাপুর।

জানালেন কীভাবে টানা চার বছর সংবাদমাধ্যমকে দূরে রেখে দুজনেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন, এভাবে সুখীও ছিলেন তারা।

গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু কখনই সংবাদমাধ্যমের কাছে সম্পর্কের কথা স্বীকার করেননি সোনম। সে জন্য সম্পর্কে কোনো রকম প্রভাবও পড়েনি।

সংবাদমাধ্যমে আনন্দের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রায়ই আনন্দের সঙ্গে ছবি দিতেন সোনম। এমনকি স্কাইপ কলের স্ক্রিনশট নিয়েও ইনস্টাগ্রামে স্টোরি করতেন তিনি।

এ বিষয়ে সোনম বলেন, ওর (আনন্দ) উপস্থিতি আমার জীবনে নেই, এটি বলে আমি ওকে অসম্মানিত করতে পারি না। আবার ওর সম্পর্কে অন্যদের সঙ্গে কথা বলে বা অন্যদের ওর ব্যাপারে কথা বলতে দিয়েও আমি ওকে অসম্মান করতে চাই না। সোশ্যাল মিডিয়াকে আমি নিয়ন্ত্রণ করতে পারি।

সোনম জানান, আনন্দ এই নিয়ম দুজনের জন্যই শুরু করেন। শোবার আগে বাথরুমে বা বাড়ির অন্য ঘরে ফোন চার্জে রেখে ঘুমোতে যেতে হবে। আর সোনমও যে বেশ বাধ্য প্রেমিকা, তা বলাই বাহল্য।

এ ছাড়া তাদের স্বাস্থ্যকর সম্পর্কের পেছনে একটি গোপন তথ্যও জানান সোনম। আজকাল স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে বহু মানুষ আসক্ত হয়ে পড়ছেন। এর থেকে বাঁচতে আনন্দ এ নিয়ম চালু করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের আগেই সোনমের গোপন তথ্য ফাঁস

আপডেট সময় ০৯:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮