ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে অ্যাটর্নি জেনারেলের চক্রান্ত: আলাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করে বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিষয় অ্যাটর্নি জেনারেলের চক্রান্ত। এর পেছনে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃত্বের ষড়যন্ত্র রয়েছে।

হাইকোর্টের আদেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পর রোববার বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় আলাল সাংবাদিকদের একথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অ্যাটর্নি জেনারেল নৌকার নমিনেশন পাওয়ার জন্য শেখ হাসিনার দরবারে প্রতি শুক্রবার একবার গিয়ে ফুল দিয়ে পূজা করে আসেন।

আলাল বলেন, নির্বাচনে সরকার পরীক্ষা দিতে ভয় পায়। আওয়ামী লীগ তাদের গোয়েন্দা রিপোর্ট, হারুন রিপোর্টে হয়তো সরকারকে বলেছে আমরা যতই সিল মারি, যতই ব্যালট কেটে দেই, দুই তিন লাখ ভোটের ব্যবধান পূরণ করা সম্ভব নয়।

তিনি, বলেন আমাদের বিজয়ের পতাকা আমাদের হাতেই রয়েছে। এ পতাকে আবার নতুন করে উড্ডয়ন করা হবে। আইনি লড়াইয়ের মাধ্যমে, জনগণের ধিক্কারের মাধ্যমে আমরা যেন আজকে থেকেই তাৎক্ষণিক প্রতিবাদ করে বলি এটা সরকারের ষড়যন্ত্র, মানুষের রায় ছিনিয়ে নেয়া যাবে না।

বিএনপি নেতা বলেন, ষড়যন্ত্র করে এ নির্বাচন এখানে বেশি দিন স্থগিত করে রাখা যাবে না। আইনি লড়াইয়ে আমরা বিজয়ী হব। পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।

Tag :
আপলোডকারীর তথ্য

সমান সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটির আহ্বান প্রেসিডেন্টের

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে অ্যাটর্নি জেনারেলের চক্রান্ত: আলাল

আপডেট সময় ০৮:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮