ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব সৌদি আরবের নয়: সাবেক সৌদি জেনারেল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের সাবেক সামরিক কমান্ডার জেনারেল আনোয়ার এশকি বলেছেন, তার দেশ ইসরাইলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের রক্ষা করতে বাধ্য নয়। একই সঙ্গে তিনি বলেন, ইসরাইল নয় বরং ইরানের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান চালানো উচিত।

আনোয়ার এশকি বর্তমানে সৌদি আরবের ‘মিডলইস্ট সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি বিবিসি আরবি বিভাগকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে সৌদি আরবের বাড়তি কোনো দায়িত্ব নেই। ফিলিস্তিনিরা যেহেতু সৌদি নাগরিক নন সে কারণে রিয়াদের কাছ থেকে সুরক্ষা পাওয়ার কোনো অধিকার তারা রাখেন না।

আনোয়ার এশকি বলেন, যদি আপনার নিজের এবং আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে তাহলে আপনি স্বাভাবিকভাবেই নিজের বাড়ির আগুন নেভানোর জন্য ছুটে যাবেন।

ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে সৌদি আরবের ঐতিহাসিক দায়িত্বের কথা অস্বীকার করে তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইসরাইল কখনো সৌদি আরবে আগ্রাসন চালায়নি, সে কারণে তেল আবিবের বিরুদ্ধে সৌদি আরবের কোনো জবাব দেয়ারও প্রশ্ন নেই।

ইসরাইলের পক্ষে সাফাই গেয়ে সৌদি এ কর্মকর্তা বলেন, ইসরাইলকে নিছক সন্দেহবশত শত্রু ভাবা হয়। উল্লেখ্য, জেনারেল এশকি সাম্প্রতিক মাসগুলোতে কয়েকবার ইসরাইল সফর করেছেন।

আঞ্চলিক সংঘাতের জন্য সৌদি এ কর্মকর্তা ইরানকে দায়ী করে বলেন, ইসরাইলের বিরুদ্ধে নয় বরং সৌদি আরবের উচিত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো। ইসরাইলের সঙ্গে সৌদি আরবের যখন দৃশ্যত সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তখন জেনারেল এশকি এসব কথা বললেন।

সম্প্রতি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, শান্তির জন্য ফিলিস্তিনিদের মার্কিন পরিকল্পনা মেনে নেয়া উচিত, না হয় তাদের চুপ থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিদের রক্ষার দায়িত্ব সৌদি আরবের নয়: সাবেক সৌদি জেনারেল

আপডেট সময় ০৭:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮