ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন আগামী ৭ মে হচ্ছে না। নতুন দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কতদিনের জন্য এটা পিছিয়ে গেল সেটাও নিশ্চিত হওয়া যায়নি। দৈনিক আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‘নতুন দিনক্ষণ হলে আমরা সবাইকে জানিয়ে দেব। আপাতত ৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। আগামী ৮ মে এটা উৎযাপনের জন্য যে প্রস্তুতি নেয়া হয়েছিল সেই দিনটাও এখন আর ঠিক থাকছে না।’

জানা গেছে, ৭ মে উৎক্ষেপণের দিন মাথায় রেখে ২ মে অর্থাৎ বুধবার ছোট একটা পরীক্ষা চালানোর কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাটা হয়নি। এই পরীক্ষার জন্য ৪ মে শুক্রবার দিনক্ষণ ঠিক করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’। এই পরীক্ষাটির পর সেটার তথ্য বিশ্লেষণ করতে আরো ৩/৪ দিন সময় লাগে। ফলে গবেষণা শেষ হতেই ৭ মে পার হয়ে যাবে। এরপর তারা চূড়ান্ত দিন বলবে যে, কবে এটা তারা উৎক্ষেপণ করবে।

মোস্তাফা জব্বার বলেন, ‘এখানে তো আমাদের কোন হাত নেই। এটা একটা বড় কাজ। আমরা সবাই এটি উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি। একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে তারা নানা ধরনের পরীক্ষা নিরিক্ষা চালায়। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তারা এটা উৎক্ষেপণ করে। সারা দেশবাসীর মতো আমরাও এটা উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি। আগামী ৫ মে নাগাদ জানা যেতে পারে কবে নাগাদ তারা এটা উৎক্ষেপণ করবে। শুধু আমরা নয়, যারাই স্যাটেলাইট উৎক্ষেপন করেছে সবাইকেই এটার জন্য ধৈর্য ধরতে হয়েছে। পুরো পরিস্থিতি বিবেচনা করেই স্পেসএক্স এটা উৎক্ষেপণ করবে।’

গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে গেলে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও পড়ে সূচির জটে। এখন সূচির জট না থাকলেও আবহাওয়া একটা বড় কারণ।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা খরচ ধরা হয়। এর মধ্যে সরকারি অর্থ ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। আর বিদেশি অর্থায়ন ১ হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। যদিও শেষ পর্যন্ত স্যাটেলাইট উড়াতে সর্বমোট খরচ হচ্ছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট

আপডেট সময় ০৭:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮