ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

সরকার যতই কূটকৌশল চালাক, খালেদা ছাড়া নির্বাচন হবে না: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার যতই কূটকৌশল চালাক না কেন, খালেদা জিয়া ছাড়া এ দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকার যতই কূটকৌশল করুক না কেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে। একতরফা নির্বাচন অনুষ্ঠান হতে দেবে না এ দেশের মানুষ।

সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, স্বৈরশাসকরা জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারণে-অকারণে জ্ঞান দেয়-বর্তমান সরকারও সেটিই করছে।

বিএনপির এ নেতা বলেন, আদালত নয়, সরকারের প্রতিহিংসার রায় হয়েছে খালেদার বিরুদ্ধে। যে দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করতে হয়, সেখানে আদালতের স্বাধীনতা থাকে না।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন আওয়ামী নেতারা দেখতেই পারেন। কিন্ত এ দেশে আর একতরফা জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। দেশে আর নীলনকশার নির্বাচন অনুষ্ঠিত হবে না।

‘প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নেন, তখন তার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল। স্বাভাবিক গতিতে মামলা চললে উনার যাবজ্জীবন দণ্ড হতে পারত। প্রধানমন্ত্রী ক্ষমতার জোরে মামলা প্রত্যাহার করে নিয়েছেন,’ যোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

সরকার যতই কূটকৌশল চালাক, খালেদা ছাড়া নির্বাচন হবে না: রিজভী

আপডেট সময় ০২:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮