ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ভারতে ধুলোঝড়ের তাণ্ডবে নিহত ২৭, আহত শতাধিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজস্থানে গরমের অস্বস্তি ছিল বেশ দিন কয়েক ধরেই। দাবদাহের প্রবাহে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎই শুরু হয় প্রবল হাওয়া। কিন্তু স্বস্তির বদলে মুহূর্তে তা বদলে গেল আতঙ্কে।

হাওয়ার গতিবেগ ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে শুরু হয় প্রবল ধুলোঝড়। ধীরে ধীরে তা ভয়াবহ চেহারা রূপ নেয়। নিমিষেই উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি ও ঘরবাড়ির ছাদ।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

বুধবার রাতে প্রবল ধুলোঝড়ের তাণ্ডব চলেছে দেশটির অলওয়ার, ভরতপুর, ঢোলপুরসহ পূর্ব রাজস্থানের বিভিন্ন জেলায়।কর্মকর্তারা জানান, এতে মারা গেছেন ২৭ জন। আহত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধুলোঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর ও অলওয়ার জেলা।

জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু ভরতপুরেই মারা গেছেন ১২ জন। এ ছাড়া অলওয়ারে চার, ঢোলপুরে পাঁচ, ঝুনঝুনু ও বিকানেরে একজন করে এবং অন্যান্য জায়গায় আরও চারজন মারা গেছেন।

ঝড়ের দাপটে অলওয়ারে শতাধিক গাছ উপড়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি-দোকানপাটের ওপরে সেই গাছ পড়ে গুরুতর জখম হয়েছেন বহু মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতে ধুলোঝড়ের তাণ্ডবে নিহত ২৭, আহত শতাধিক

আপডেট সময় ০২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮