ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা আনতে গিয়ে স্কুলছাত্র খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ভাটারায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম জিহাদের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন।

সে ভাটারার জোয়ারসাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। কালাচাঁদপুর হাইস্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

জিহাদের বাবা আলমগীর হোসেন অভিযোগ করেন, জিহাদকে ডেকে নিয়ে যায় তার বন্ধু হৃদয়। এর পর কুড়িল চৌরাস্তায় এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

স্থানীয়রা জানান, একটি স্পিকার হৃদয়ের কাছে বিক্রি করে রিয়াজ। স্পিকারটির দাম ছিল ২৫০ টাকা। পাওনা টাকা আনতে গিয়ে হৃদয়ের ছুরিকাঘাতে আহত হয় তিন বন্ধু। পরে আহতাবস্থায় তিনজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিহাদের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এর পর সেখানে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত রিয়াজ ও হাসান কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাওনা টাকা আনতে গিয়ে স্কুলছাত্র খুন

আপডেট সময় ১২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮