ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে অভিযোগ জানাবে বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে কোনো কর্মসূচি পালনের অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে অভিযোগ জানাবে বিএনপি। মে দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি ও সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। তবে তাদের কোনো কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এ ব্যাপারে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেবেন বলে সাংবাদিকদের জানান।

এ বিএনপি নেতার অভিযোগ, দেশে বাকশাল কায়েম হয়নি। অথচ বিএনপিকে সভা সমাবেশ করতে দিচ্ছে না সরকার। তারা (সরকার) চাইলে আইন করেই বলে দিতে পারে বিএনপি সভা সমাবেশ করতে পারবে না। এতে বিশ্বও জানবে বাংলাদেশে বিরোধী দলকে সভা সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সদস্য। আইএলও সংবিধান অনুযায়ী বাংলাদেশ সংস্থাটির কনভেশন-৮৭ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। যেখানে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন নিশ্চিত করার কথা, সেখানে আজকে আমাদেরকে সেটাও করতে দেয়া হলো না।’

তিনি বলেন, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সদস্য হিসেবে আমরা কখন, কোন প্রোগ্রাম আয়োজন করি সেটা জানাতে হয়। এই যে আমরা প্রোগ্রাম করতে পারলাম না, কেন পারলাম না, সেটাও তাদের জানাতে হবে এবং আমরা অবশ্যই জানাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে অভিযোগ জানাবে বিএনপি

আপডেট সময় ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮