ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বিয়েতে পাত্রীর নগ্ন সেলফি দাবি বরপক্ষের, অতঃপর হাতকড়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়েতে এ কেমন আবদার! গাড়ি-বাড়ি নয়, বিশাল বরযাত্রীর বহর নয়, দাবি একটাই। সেটি হচ্ছে পাত্রীকে নগ্ন সেলফি তুলতে হবে হবু বরের সঙ্গে৷ হবু বর জিতেন্দ্র রামকৃষ্ণ এমনটাই দাবি করেছিলেন পাত্রীপক্ষের কাছে৷ নতুবা বিয়ে হবে না। শেষতক অবশ্য সেলফি নয়, পুলিশের হাতকড়া ওঠে পাত্র সমেত গোটা পরিবারের হাতে৷ ঘটনা ভারতের মুম্বাই শহরের থানের।

৩৩ বছর বয়সী জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল তার বাড়ির কাছেই৷ বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই পাত্রীর কাছে একটি সেলফির দাবি জানাতে থাকে জিতেন্দ্র৷ তবে তা যেমন তেমন সেলফি হলে চলবে না, হতে হবে নগ্ন সেলফি৷ পাত্রী কিছুতেই হবু বরের সেই প্রস্তাবে রাজি না হলে অন্য পথ দেখেন জিতেন্দ্র৷

বারবার জিতেন্দ্র জানাতে থাকে, তার দাবি পূরণ হলে তবেই বিয়ে, নইলে বিয়ে নয়৷ পাত্রপক্ষের এমন ব্যবহারে বিরক্ত হয়ে পাত্রীপক্ষ বিয়ে বাতিল করে দেন৷ শুধু তাই নয়, নগ্ন সেলফি ও পণ চাওয়ার কথা জানিয়ে তারা সেই পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগও করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্রসহ তার পরিবারের সদস্যদের গ্রেফতারও করেছে পুলিশ৷

জানা গেছে, সব ছেড়ে নগ্ন সেলফির দাবি ছিল জিতেন্দ্রর পাতা ফাঁদ৷ বিয়ে ঠিক হওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে আরও টাকা পণ হিসেবে আদায় করাই ছিল তার লক্ষ্য৷ সেলফি হাতে পেলেই সে ব্ল্যাকমেল শুরু করত বলেই মনে করছেন কেউ কেউ৷

কারও কারও মতে, এ বিকৃত মানসিকতারই পরিচয়৷ আজকের দিনেও বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানটি কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, তাইই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জিতেন্দ্র ও তার পরিবার৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিয়েতে পাত্রীর নগ্ন সেলফি দাবি বরপক্ষের, অতঃপর হাতকড়া

আপডেট সময় ১১:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮