ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ভয় দেখাতে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে সরকার: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

জনগণকে ভয় দেখাতে সরকার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘জনগণকে ভয় পাইয়ে দিতে নিষ্ঠুরতার শেষ সীমানা অতিক্রম করেছে সরকার। ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভকে দমন-পীড়নের মাধ্যমে প্রতিরোধ করতে উন্মাদ হয়ে গেছে ভোটারবিহীন এই সরকার।’

রবিবার রাতে এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ কয়েকজন নেতাকে আটকের প্রতিবাদে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কন্টকমুক্ত করার মাধ্যমে দেশে একদলীয় বাকশালী শাসন সুপ্রতিষ্ঠিত করতেই বিরোধী দলের নেতাকর্মীদের লাগাতার গ্রেপ্তার ও নির্যাতন নিপীড়নকে সর্বব্যাপী করে তুলেছে সরকার। এ নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। সরকারের নির্দয়-নিষ্ঠুর আচরণে এটি সুস্পষ্ট যে, তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়। আর এজন্য গণতন্ত্রকে নিঃশেষ করে ফেলছে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার অমানবিক ও অগণতান্ত্রিক পথে হাঁটছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে ভয় দেখাতে তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা এবং সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আ ন ম সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেলসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হলো।’

ফখরুল বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি সম্পূর্ণ নির্দোষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।’

ফখরুল দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলসমূহের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সবার মুক্তি দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ভয় দেখাতে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে সরকার: ফখরুল

আপডেট সময় ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮