ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

বলিউডে রণবীরের ভাইয়ের অভিষেক

অাকাশ বিনোদন ডেস্কঃ

যশরাজ ব্যানারের হাত ধরে বলিউডে আরও এক নতুন জুটির অভিষেক হতে চলেছে। এবার বলিউডে পা রাখতে চলেছেন আদর জৈন ও অন্যা সিং। রণবীর কাপুরের ফুপাতো ভাই এবং প্রয়াত কিংবদন্তি অভিনেতা ও চিত্রনির্মাতা রাজ কাপুরের পৌত্র আদর জৈনের এবার বলিউড অভিষেক হবে। রাজ কাপুরের কন্যা রিমা জৈনের ছেলে আদর। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রণবীর কাপুর এবং আনুশকা শর্মা আদর-অন্যার জুটিকে প্রকাশ্যে আনতে চলেছেন।

যশরাজের পক্ষ থেকে জানানো হয়, বলিউডকে তারা আদর-অন্যার মতো তাজা একটি জুটি উপহার দিতে চলেছে। ইতিমধ্যে চিত্রনির্মাতা ও পরিচালক করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে স্বাগত জানিয়েছেন। করণ, অন্যার ছবির উদ্দেশে টুইট করেন, ‘তাজা হাওয়া এবং সুন্দরতার একটি শ্বাস। চলচ্চিত্র জগতে স্বাগত অন্যা-জৈন’। দিল্লি থেকে আসা এই সুন্দরী তরুণী বলিউডে পা রাখার আগেই সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

করণ জোহর রাজ কাপুরের পৌত্র আদরকে টুইট করে হিন্দি চলচ্চিত্র স্বাগত জানান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে করণের সহপরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। আনুশকা শর্মাও যশরাজের এই নতুন জুটিকে স্বাগত জানিয়েছেন।

খবরে বলা হয়, পরিণীতি চোপড়া এবং অর্জুন কাপুর অভিনীত ‘ইশকজাদে’ ছবির পরিচালক হাবিব ফয়সাল যশরাজের আগামী ছবিটি পরিচালনা করবেন। ‘ইশকজাদে’ও প্রযোজনা করেছিল যশরাজ ফিল্মস। পরিণীতি এবং অর্জুনেরও নায়ক-নায়িকা হিসেবে এটি প্রথম ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

বলিউডে রণবীরের ভাইয়ের অভিষেক

আপডেট সময় ০৫:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭