ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে হাজার হাজার লোক বাড়িছাড়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের প্রত্যন্ত উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের কারণে হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।

জাতিসংঘের একজন কর্মকর্তা একথা জানান।-খবর এএফপির।

শুক্রবার রাতে জাতিসংঘের অফিস ফর দ্য কোঅপারেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) প্রধান মার্ক কাটস বলেন, গত তিন সপ্তাহে মিয়ানমারের উত্তরপ্রান্তে চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যে চার হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

এছাড়াও এর আগে বছরের শুরুতে ওই অঞ্চলে সংঘর্ষ-সহিংসতার কারণে আরও প্রায় ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

২০১১ সালে মিয়ানমার সরকার ও শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচান ইন্ডিপেন্ডেন্স আর্মির মধ্যে অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার পর থেকে কাচিন ও শান রাজ্যের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয়া অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৯০ হাজার অতিক্রম করেছে।

এই সংঘর্ষে বেসামরিক মৃত্যুর প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি ওসিএইচএ।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, মিয়ানামরে সেনাবাহিনীর অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে হাজার হাজার লোক বাড়িছাড়া

আপডেট সময় ০১:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮