ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ইনশাআল্লাহ জনগণের ভোটেই শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

জনগণের ভোটেই নির্বাচিত হয়ে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ‘শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যে প্রেক্ষিতে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের উন্নয়ন করছেন, যেভাবে দেশকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন, তার নেতৃত্বে যেভাবে দেশ বদলে গেছে, সে কারণে দেশের জনগণ ভোটের মাধ্যমেই ইনশাআল্লাহ শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবেন।

সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ভারত সফর অত্যন্ত সফল ও অর্থবহ হয়েছে। শুধু তাই নয় এই সফর আমাদেরকে উৎসাহিত করেছে। সুতরাং এটি নিয়ে বাগম্ভর করার কোন সুযোগ নেই।

বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিকই নন বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যিনি (তারেক রহমান) কিনা বাংলাদেশের নাগরিকই নন। তার জন্ম হয়েছিল ১৯৬৭ সালে পাকিস্থানের করাচিতে, সুতরাং জন্মসুত্রে তিনি পাকিস্থানের নাগরিক। এজন্যই তিনি (তারেক রহমান) বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করতে পেরেছেন।তারেক রহমান এখন আর বাংলাদেশের নাগরিক নন। এটা নিয়ে বিএনপির জার্সি বদল করা নেতাদের গত কয়েক দিনের সকাল, বিকালের সংবাদ সম্মেলনের জ্বালাতন আমাদেরকে শুনতে হচ্ছে।

বিএনপির মধ্যে দুই ধরণের নেতা আছে মন্তব্য করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বাই এক্সিডেন্ট এবং ক্ষমতার লোভের কারণে। অনেকেই আওয়ামী লীগের নমিনেশন না পেয়েও বিএনপিতে গেছে। ফুটবলে খেলোয়াড়দের জার্সি বদলের মতো জিয়াউর রহমান তখন অনেক রাজনীতিবিদদের দল বদলানোর সুযোগ করে দিয়েছিলেন। বিএনপিতে আজকে যারা নেতা আছে তাদের অনেকেই জার্সি বদল করা নেতা।

বিএনপির নেতাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে রক্ষার রাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি রক্ষার রাজনীতি করুন, তাহলেই আপনারা জনগণের কাছে যেতে পারবেন।

আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ফজলুল হক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ইনশাআল্লাহ জনগণের ভোটেই শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন: হাছান

আপডেট সময় ০৩:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮