ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

যৌন নিপীড়নে হত্যা, এটি কিসের ফল: সিপিবি

অাকাশ জাতীয় ডেস্ক:

‘প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, গৃহিণীকে রাস্তাঘাটে, ঘরে-বন্দরে, এমনকি যানবাহনের ভেতরে যৌন নিপীড়ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেয়া হচ্ছে। এসব ঘটনা দিন দিন বাড়ছেই। এটি কিসের ফল? ’

এটা সমাজের ভেতরে নীতি-নৈতিকতার অবক্ষয়ের ফল উল্লেখ করে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে প্রতিটি পাড়া-মহল্লায় লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। নারী নির্যাতন প্রতিরোধের এই সমাবেশের আয়োজন করে সিপিবির নারী সেল।

তিনি বলেন, আতঙ্কের বিষয় হচ্ছে কোথাও মা-বোনকে নিয়ে নিরাপদে চলা যায় না। হায়েনার দলগুলো যে কোনো সময় হামলে পড়তে পারে। যথাযথ শাস্তির বিধান করে এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সে কারণেই তারা পার পেয়ে যাচ্ছে।

সেলিম বলেন, প্রতিবাদ ও বক্তৃতায় কোনো কাজ হবে না। আসল কাজ হলো আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবেকবান সব মানুষকে আহ্বান জানাই, পাড়া-মহল্লা ও প্রতিষ্ঠানে আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন।

সিপিবির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি নেতা অধ্যাপক এ এন রাশেদা, মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, শ্রমিক নেতা জলি তালুকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

যৌন নিপীড়নে হত্যা, এটি কিসের ফল: সিপিবি

আপডেট সময় ১১:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮