ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরনো অস্ত্র প্রতিবেশীদের উপহার দেবে ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিভিন্ন পুরনো অস্ত্র প্রতিবেশী দেশকে উপহার দেয়া হবে। এজন্য ব্যবহৃত সামরিক সরঞ্জামের তালিকা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ওইসব অস্ত্রের মজুতের তালিকা চূড়ান্ত হলে ন্যূনতম খরচে সেগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করারও নির্দেশ দেয়া হয়েছে। ব্যবহার উপযোগিত করে সেগুলো সামরিক সহযোগিতা বাড়াতে প্রতিবেশীদের উপহার দেয়া হবে।

এখনও পর্যন্ত ভারত তার ব্যবহৃত এমআই-২৫ হেলিকপ্টার ও দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ভেসেল, জাহাজ বেশ কয়েকটি প্রতিবেশী দেশকে দিয়েছে।

হেলিকপ্টারগুলো দেয়া হয়েছে আফগানিস্তানকে। বাকি যেগুলো দেয়া হবে তার মধ্যে রয়েছে কামান, আর্মার্ড ভেহিকেল, হেলিকপ্টার, টহল নৌযান এবং রাডার সিস্টেম। এগুলোর মধ্যে বেশ কয়েকটি দ্রুত মেরামত করতে নির্দেশ দেয়া হয়েছে।

উপহার হিসেবে সামরিক সহায়তা চাওয়া এসব দেশের মধ্যে রয়েছে ভারত মহাসগর অঞ্চল, আফ্রিকা, মধ্য এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ।

ওইসব দেশের চাওয়া পূরণ করার মাধ্যমে এক দিকে যেমন তাদের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক তৈরি করা যাবে, অন্যদিকে তেমন প্রশিক্ষকদের দল পাঠানো, ভারতে এসে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেয়া, রক্ষণাবেক্ষণের কাজ করা ও রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রাংশ সরবরাহ করার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকে রাখার পথ তৈরি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুরনো অস্ত্র প্রতিবেশীদের উপহার দেবে ভারত

আপডেট সময় ১০:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮